

যুক্তরাষ্ট্র অফিস: টেক জায়ান্ট অ্যাপল বুধবার (৮ সেপ্টেম্বর) চারটি নতুন আইফোন ১৪ মডেল উন্মোচন করেছে। নতুন প্রজন্মের আইফোনগুলোতে আগের বছরের তুলনায় নতুন উদ্ভাবনী প্রযুক্তি ও ফিচারের ঘাটতি থাকায় অনেকেই সমালোচনা করছেন। এই তালিকায় যোগ দিয়েছেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মেয়ে ইভা জবস। ২৪ বছর বয়সী ইভা নতুন আইফোন ১৪ নিয়ে রসিকতা করে একটি মেমে প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, পুরনো ডিজাইনগুলো বড় ধরনের অগ্রগতি ছাড়াই নতুন প্রজন্মের আইফোনে ব্যবহার করেছে কোম্পানিটি। ক্যাপশনে তিনি লিখেছেন, আজ অ্যাপলের ঘোষণার পর আমি আইফোন ১৩ থেকে আইফোন ১৪ তে আপগ্রেড হচ্ছি।১৯৭৬ সালে বাবা-মায়ের গ্যারেজে অ্যাপল কোম্পানি সহ-প্রতিষ্ঠাতা হিসেবে গড়ে তুলেছিলেন স্টিভ জবস। ২০১১ সালে যখন তার মৃত্যু হয় তখন অ্যাপল বিশ্বের সর্বাধিক মূল্যবান টেক কোম্পানিতে পরিণত হয়।