চার্লসকে রাজা ঘোষণা করলো কানাডা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর যুক্তরাজ্যের সিংহাসনে আসীন হয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র চার্লস ফিলিপ আর্থার জর্জ। শনিবার কানাডার রাজধানী অটোয়ায় গভর্নর জেনারেলের সরকারি বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন রাজা হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। গভর্নর জেনারেল মূলত কানাডায় রাজার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর নতুন আদেশে স্বাক্ষর করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং গভর্নর জেনারেল মেরি সাইমন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code