ভারতকে প্রথমবার হারানোর আনন্দ বাংলাদেশের

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে ভারতের শ্রেষ্ঠত্ব অনেক দিন ধরে। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের পাঁচটি আসরেই আধিপত্য, সবক’টি শিরোপা তাদের ঘরে। এই দলটির বিপক্ষে আগে কোনও জয়ের রেকর্ড ছিল না বাংলাদেশের। তবে অতীতকে দূরে ঠেলে এবার নতুন ইতিহাস লিখলো লাল-সবুজ জার্সিধারীরা। প্রথমবার ভারতকে হারানোর আনন্দে মাতলো সাবিনা খাতুনরা। মঙ্গলবার নারী সাফে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবার জয় পেয়েছে বাংলাদেশ। স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্নার জোড়ায় বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে ভারতকে। এই জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের দল। আগামী ১৬ সেপ্টেম্বর ভুটানকে হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত হবে গোলাম রব্বানী ছোটনের দলের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code