চার মাস বলা হলেও সেমিস্টার শেষ হচ্ছে ছয় মাসে

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

বিশেষ প্রতিবেদন: সুস্থ পৃথিবীতে হঠাৎ হানা দেয় স্মরণকালের সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাস বা কোভিড-১৯ মহামারি। থমকে যায় পুরো বিশ্ব। থেমে যায় বিশ্ব অর্থনীতির চাকা। হারায় বহু প্রাণ। প্রায় সব সেক্টরই ক্ষতির সম্মুখীন হয়। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিল শিক্ষা ব্যবস্থা। ক্রমেই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস-আদালত খুলে দেওয়া হলেও আমাদের দেশে প্রায় দুই বছর বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অনলাইনে ক্লাস চললেও পদচারণা ছিল না স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষার্থীদের করোনার অন্তত এক ডোজ টিকা নিশ্চিত করার শর্তে ক্রমান্বয়ে খুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলগুলো। এদিকে করোনার ভেতরে সৃষ্ট সেশনজট কাটিয়ে উঠতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে নেওয়া হয় ‘লস রিকোভারি প্ল্যান’। এতে ছয় মাসের সেমিস্টার চার মাসে, আর এক বছরের ইয়ার আট মাসে করার কথা বলা হয়৷ ২০২২ সালের শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদসহ সব অনুষদ এবং ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে ক্লাস ও পরীক্ষা নিচ্ছে। তবে সমাজবিজ্ঞান অনুষদে আগের মতোই ছয় মাসে শেষ হচ্ছে সেমিস্টার। সোশাল সায়েন্স ফ্যাকাল্টির চাইতেও কিছুটা পিছিয়ে আছে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট।
সোশাল সায়েন্সে ‘লস রিকোভারি প্ল্যান’ অনুসরণ না করায় তৈরি হয়ে ইয়ার জটিলতা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ২০২১-২২ সেশনের ক্লাস। কলা অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদে আগের শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার আগস্টে শেষ হলেও সোশাল সায়েন্সে শেষ হবে নভেম্বর-ডিসেম্বরে। যার ফলে সোশাল সায়েন্স ফ্যাকাল্টিতে প্রথম বর্ষে এখন দুই সেশন। আর বিষয়টি নিয়ে বিব্রত ও ক্ষুব্ধ সোশাল সায়েন্স ফ্যাকাল্টি ও সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। অন্যদিকে সোশাল সায়েন্স ফ্যাকাল্টি কর্তৃপক্ষ বলছে, চেষ্টা সত্ত্বেও বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক স্বল্পতা ও বিভিন্ন আনুষঙ্গিক কারণে এটি সম্ভব হয়ে ওঠেনি। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক ২০২০-২১ বর্ষের এক শিক্ষার্থী বলেন, ভর্তির সময় শুনেছি সেমিস্টার চার মাসে হবে। কিন্তু ভর্তির পর দেখি ছয় মাসের রুটিন এবং সেই আলোকেই ক্লাস পরীক্ষা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code