হলান্ডের গোলের রেকর্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: মাঠে নামলেই গোল পাচ্ছেন আর্লিং হলান্ড। আজও (শনিবার) ব্যতিক্রম হলো না। উলভারহাম্পটনের মাঠে পাওয়া সেই গোলে আবার নতুন রেকর্ড গড়ে ফেললেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। তার সঙ্গে মৌসুমে প্রথমবার জ্যাক গ্রিলিশ জাল খুঁজে নিলে ১০ জনের উলভসকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। অ্যাওয়ে ম্যাচ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ ৩ পয়েন্টে আর্সেনালকে সরিয়ে টেবিলের শীর্ষে বসেছে পেপ গার্দিওলার দল।
অ্যাস্টন ভিলার জার্সিতে দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছিলেন গ্রিলিশ। যেভাবে ইংল্যান্ডের রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোতে তাকে দলে টানে ম্যান সিটি। তবে সেই প্রত্যাশা মেটাতে পেরেছেন সামান্য। যে কারণে এই ইংলিশ তারকার ওপর চাপ বাড়ছিল। অবশেষে সমালোচকদের জবাব দিলেন। আজ (শনিবার) উলভসের মাঠে প্রথম মিনিটেই জাল খুঁজে নেন গ্রিলিশ। কেভিন ডি ব্রুইনার দারুণ ক্রস থেকে লক্ষ্যভেদ করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code