মাশরুম চাষ বাড়াতে সরকারের নতুন প্রকল্প

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

বিশেষ প্রতিবেদন: মাশরুম চাষ উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ৯৮ কোটিরও বেশি টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করেছে কৃষি মন্ত্রণালয়। বিভিন্ন প্রকার মাশরুমের ২৫টি জার্মপ্লাজম সংগ্রহ করে চাষ ও সংরক্ষণ উপযোগী ২০টি টেকসই প্রযুক্তি উদ্ভাবন, উন্নয়ন ও সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে উচ্চ মানসম্পন্ন মাশরুম ও মাশরুমজাত পণ্য উৎপাদন এবং ৮০০ মাশরুম শিল্পোদ্যোক্তা সৃষ্টি এবং মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি করা হবে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ৯৮ কোটি ৩৪ লাখ ১১ হাজার টাকা ব্যয়ে “মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ” শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে কৃষি সম্প্রসারণ অধিদফতর। সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি আগামী ২০২৭ সালের জুন মেয়াদে বাস্তবায়িত হবে। বাংলাদেশের ৬৪টি জেলার যে সকল উপজেলায় মাশরুম চাষের সম্ভাবনা রয়েছে এমন ১৬০টি উপজেলা ও ১৫টি মেট্রোপলিটন থানা এলাকায় প্রকল্পটি বাস্তবায়িত হবে।
কৃষি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রকল্প গ্রহণের তিন উদ্দেশ্য হলো— (১) বিভিন্ন প্রকার মাশরুমের ২৫টি জার্মপ্লাজম সংগ্রহ করে চাষ ও সংরক্ষণ উপযোগী ২০টি টেকসই প্রযুক্তি উদ্ভাবন, উন্নয়ন ও সম্প্রসারণ (২) উচ্চ মানসম্পন্ন মাশরুম ও মাশরুমজাত পণ্য উৎপাদন ও সম্প্রসারণ (৩) ৮০০ জন মাশরুম শিল্পোদ্যোক্তা সৃষ্টি এবং মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের সক্ষমতা বাড়ানো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code