ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের বৈঠক স্থগিত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র প্রতিনিধি: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের আগে হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচি অনুসারে তা বুধবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে। এক মার্কিন কর্মকর্তা বলেন, ডাউনিং স্ট্রিটের আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। উভয় পক্ষ সিদ্ধান্ত নিয়েছে দ্বিপক্ষীয় বৈঠকটি বুধবার নিউ ইয়র্কে আয়োজন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code