কন্টাক্ট লেন্স পরে ওজু-গোসল করা জায়েজ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ধর্ম: কন্টাক্ট লেন্স এটি এক ধরনের চোখের লেন্স, যা চোখের কালো মণির সামনে লাগিয়ে চোখের দৃষ্টি স্বল্পতার চিকিৎসা করা হয়। চোখের অন্যান্য রোগের চিকিৎসায়ও কন্টাক্ট লেন্স ব্যবহার হয়। চোখে কন্টাক্ট লেন্স থাকা অবস্থায় ওজু-গোসল করা জায়েজ। কারণ ওজু-গোসলের মধ্যে চোখের ভেতর অংশে পানি পৌঁছানো জরুরি নয়। তবে চোখের কোনা ধৌত করা জরুরি। তাই ওজু-গোসল করার সময় এমনভাবে চোখ বন্ধ করে রাখা যাবে না যে, কোনা শুকনো থেকে যায়। তথ্য সূত্র : ফাতাওয়া শামী ১/১৫২ (সাঈদ), ফাতাওয়া হিন্দিয়া ১/১৩, ফাতাওয়া খানিয়া ১/৩৩. ফাতাওয়া দারুল উলুম জাকারিয়া ১/৬৫৬ সুইমিং পুলের পানি দ্বারা ওজু-গোসল করা জায়েজ হবে কি? উল্লেখ্য, সুইমিং পুলের পানিকে সাধারণত কেমিক্যাল দ্বারা পরিষ্কার করা হয়। ফলে অনেক সময় পানির স্বাদ এবং ঘ্রাণ পরিবর্তন হয়ে যায়।
পানিকে পরিষ্কার করার উদ্দেশ্যেই যদি কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে আর কেমিক্যাল মিক্সার হওয়ার কারণে পানি গাড় না হয়ে থাকে বরং তার তরলতা ও প্রবহমানতা অবশিষ্ট থাকে, তাহলে ওই পানি দ্বারা ওজু-গোসল করা জায়েজ হবে, যদিও তার রং কিংবা স্বাদ পরিবর্তন হয়ে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code