সন্তানের বিয়ের ক্ষেত্রে মা-বাবার করণীয়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: সন্তানকে যথাযথ প্রতিপালন করা মা-বাবার অপরিহার্য কর্তব্য। প্রাপ্তবয়স্ক হলে সন্তানকে বিয়ে দেওয়ার বিষয়টিও মা-বাবার জন্য গুরুত্বপূর্ণ। কারণ, কোরআন ও হাদিসে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী-পুরুষ ও সৎকর্মশীল দাস-দাসীদের বিয়ে দাও। তারা অভাবি হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। (সুরা নুর : আয়াত ৩২)।

প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের বিয়ের ক্ষেত্রে দেরি না করার নির্দেশ দিয়েছেন হজরত মুহাম্মদ (সা.)। হজরত আলী (রা.) কে হজরত মুহাম্মদ (সা.) বলেন, হে আলী, তিনটি জিনিসের ক্ষেত্রে বিলম্ব করবে না। নামাজের যখন সময় আসবে তখন নামাজ আদায় করা থেকে দেরি করবে না। মৃত ব্যক্তির জানাজা যখন হবে তখন কাফন-দাফন সম্পন্ন করতে দেরি করবে না। কোনো অবিবাহিতা মেয়ের জন্য যখন কোনো উপযুক্ত পাত্র পাবে তখন তাকে পাত্রস্থ করা থেকে বিলম্ব করবে না। (তিরমিজি ১/২০৬)

Manual7 Ad Code

হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, হজরত মুহাম্মদ (সা.) বলেন, যার কোনো সন্তান হলো সে যেন তার সুন্দর নাম রাখে এবং উত্তম শিষ্টাচার শিক্ষা দেয়। সন্তান প্রাপ্তবয়স্ক হলে তাকে বিয়ে দেবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তানকে যদি বিয়ে না দেয় এবং সে পাপে লিপ্ত হয়, তাহলে বাবা গুনাহগার হবে। (বাইহাকি ৮১৪৫)

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code