গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়া নিয়ে ব্যাখ্যা দিলো জ্বালানি বিভাগ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

Manual8 Ad Code

বর্তমানে গ্যাসের সরবরাহ লাইনে চাপ স্বাভাবিক এবং গ্যাসের সরবরাহ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে জানিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হয়ে নির্বিঘ্নে গ্যাস ও গ্যাসের চুলা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ঢাকার রামপুরা, বাড্ডা, বনশ্রী, বেইলি রোডসহ কয়েকটি এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তিতাস গ্যাসের ১৪টি ইমার্জেন্সি টিম এসব এলাকা সরেজমিন পরিদর্শন করে। তারা জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। একইসঙ্গে যেসব ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশনের (ডিআরএস) মাধ্যমে ঢাকায় গ্যাস সরবরাহ করা হয়ে থাকে, সেসব ডিআরএস থেকে গ্যাসের চাপ কমিয়ে দেওয়া হয়। এ কারণে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code