২৮ বছর ধরে কাজে আসছে না ৪ কোটি টাকার টার্মিনাল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

বিশেষ প্রতিবেদন: ২৮ বছর ধরে অযত্ন-অবহেলায় পড়ে আছে রাঙামাটির একমাত্র কেন্দ্রীয় বাস টার্মিনাল। টিকিট কাউন্টারগুলো ব্যবহার হয় না। যাত্রীদের বসার চেয়ারগুলো এখন নেই। অথচ যাত্রীসেবা ও যানজট নিরসনের কথা চিন্তা করে চার কোটি টাকা ব্যয়ে টার্মিনালটি নির্মাণ করা হয়েছিল। এটি এখন কোনও কাজে আসছে না। তবে বাস টার্মিনালে নিয়মিত রাখা হয় ট্রাক।

Manual4 Ad Code

খোঁজ নিয়ে জানা যায়, আন্তজেলা ও দূরপাল্লার বাস রাখা, টিকিট সংগ্রহ ও যাত্রীসেবার লক্ষ্যে শহরের ফিশারি বাঁধ এলাকায় ১৯৯৪ সালে চার কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে বাস টার্মিনাল নির্মাণ করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। দীর্ঘ ২৮ বছর ব্যবহার না হওয়ায় টার্মিনালের আশপাশের সড়কে তৈরি রয়েছে খানাখন্দ। টার্মিনাল নির্মাণের পর এটি ব্যবহার হয়েছে ছয় মাস। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এরই মধ্যে দখল হয়ে গেছে টার্মিনালের অনেক জায়গা। জায়গা দখল ও নানা অভিযোগে টার্মিনালটি ব্যবহার না করার ঘোষণা দেন তৎকালীন বাস মালিক সমিতি ও শ্রমিক নেতারা। তখন থেকে টার্মিনালে বাস না রেখে সড়কের আশপাশে রাখা হয়। অধিকাংশ বাস রিজার্ভবাজারে রাখা হয়। সেখানে সব বাসের কাউন্টার।স্থানীয়দের অভিযোগ, বাস মালিক সমিতি টার্মিনাল ব্যবহার না করে শহরের সরু সড়কের যেখানে-সেখানে যাত্রী তুলছে। এতে শহরে যানজট সৃষ্টি হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, টার্মিনালটি দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। টার্মিনালজুড়ে ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা হচ্ছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code