১৫টির বেশি সিম নয়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে একজন মোবাইল ফোন ব্যবহারকারী সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারবেন। এছাড়া যাদের এনআইডি নেই তারা জন্মসনদ, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে দুটি সিম কিনতে পারবেন। কিন্তু একটি এনআইডি’র বিপরীতে ২৩১টি সিমও পাওয়া গেছে অনুসন্ধানে। এনআইডি বা স্মার্টকার্ডের বিপরীতে অধিক সংখ্যক সিম কেনা ও নিবন্ধন করার ঘটনায় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সতর্ক অবস্থান নিয়েছে। কোনোভাবেই একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৫টির বেশি সিম যাতে গ্রাহক নিবন্ধন করতে না পারে এই সেই ব্যবস্থা চূড়ান্ত করেছে বিটিআরসি। এর আগে সংস্থাটি বিভিন্ন কমিশন বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছে।
জানা যায়, বিটিআরসি একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ২৩টি, ২৭টি, ৩০টি, ৩২টি এমনকি সর্বোচ্চ ২৩১টি সিম নিবন্ধনের সন্ধান পেয়ছে। ২৬টি করে সিম আছে এমন গ্রাহকের সংখ্যা ১৫ হাজার ১৯৬ জন। ৩০টি করে সিম আছে ১৫ হাজার ২৫৭ জনের। ২৪টি করে সিম আছে এমন গ্রাহকের সংখ্যা ২০ হাজার ৭০০ জন। ২৩টি করে সিম আছে ২৪ হাজার ৬৭৯ জনের। অন্যদিকে ২০টি করে সিম আছে ৪৭ হাজার ৮২৫ জনের। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৫টির বেশি সিম আছে, এমন গ্রাহকের সংখ্যা ৭ লাখ ২৩ হাজার ৯২৩টি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code