একটি রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলতে চান পুতিন: বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের তিরস্কার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে বলেন, মস্কো তার প্রতিবেশী দেশে হামলা চালিয়ে জাতিসংঘের সনদের মূলনীতিগুলো লঙ্ঘন করেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনের কিছু অংশ দখলে করে গণভোটের আয়োজনের চেষ্টা চলেছ। আর এটি জাতিসংঘের সনদের গুরুত্বপূর্ণ লঙ্ঘন। পুতিন দাবি করেন রাশিয়াকে হুমকি দেওয়ার কারণেই এই অভিযানে নামেন তিনি। কিন্তু রাশিয়াকে কেউ হুমকি দেয়নি, আর রাশিয়া ছাড়া অন্য কেউ সংঘর্ষে জড়াতেও চায়নি বলে অভিযোগ করেন বাইডেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code