

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাইওয়ানের চারপাশে ‘আগুন নিয়ে খেলা’র অভিযোগ করেছে রাশিয়া। শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এমন অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাদ্যম রয়টার্স।
তাইওয়ান ইস্যুর পাশাপাশি ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞারও সমালোচনা করেন সের্গেই ল্যাভরভ।ল্যাভরভের বক্তব্যের কিছুক্ষণ আগে দেওয়া ভাষণে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, বেইজিং তাইওয়ানের সঙ্গে ‘শান্তিপূর্ণ পুনর্মিলনের’ জন্য কাজ চালিয়ে যাবে। অঞ্চলটির ‘বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড’ মোকাবিলা করা হবে। বাইরের যেকোনও হস্তক্ষেপ মোকাবিলায় জোরালো পদক্ষেপ নেওয়া হবে।