বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়া যদি ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে এর পরিণতি হবে ‘বিপর্যয়কর’। রবিবার এনবিসি টেলিভিশনের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
ইউক্রেনের কাছ থেকে দখলকৃত ভূখণ্ডে কথিত গণভোটের ঘটনায় রাশিয়ার ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপেরও হুঁশিয়ারি উচ্চারণ করেন জ্যাক সুলিভান। রাশিয়ায় চলমান বিক্ষোভ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার দিকে মনোনিবেশ করছে। রাশিয়ার ভবিষ্যতের ব্যাপারে দেশটির জনগণই সিদ্ধান্ত নেবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code