১৩ তম এনআরবি এওয়ার্ড পেলেন প্রতিশ্রুতিশীল জার্নালিস্ট জলি আহমেদ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

পজিটিভ নেটওর্য়াক ইউএস:

Manual6 Ad Code

গত ৩ ডিসেম্বর কুইন্স প্যালেসে আয়োজিত “শো টাইম মিউজিক ১৩তম এনআরবি অ্যাওয়ার্ড ২০২৩” পেলেন জলি আহমেদ ব্রডকাস্ট জার্নালিস্ট(ভলেন্টারি) হিসেবে। প্রতিশ্রুতিশীল জার্নালিস্ট জলি আহমেদের প্রাপ্তির খাতায় যুক্ত হলো আরো একটি এওয়ার্ড। পুরস্কারটি হাতে তুলে দেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনয় শিল্পী চিত্রনায়িকা মোসুমী। চলতি বছরেও জলি বিনোদন মাল্টিমিডিয়া সার্ভিসেস ইউএসএ থেকে কমিউনিটিতে তরুন জার্নালিস্ট (ভলেন্টারি) হিসেবে বিশেষ অবদানের জন্য বেষ্ট এপ্রেসিয়েশন অ্যাওয়ার্ড লাভ করেন। ব্রডকাষ্ট জার্নালিজম এর বিভিন্ন ন ক্ষেএে অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়।

Manual6 Ad Code

১৩ তম এনআরবি এওয়ার্ড ২০২৩ পেলেন প্রতিশ্রুতিশীল জার্নালিস্ট জলি আহমেদ

এবারের এনআরবি এওয়ার্ড অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত ২০ জনের বেশি শিল্পী, সাংবাদিক, মিউজিশিয়ান, ব্যবসায়ী, অ্যাক্টিভিস্ট, চিকিৎসক ও আইনজীবীসহ বিভিন্ন পেশায় অবদান রাখা ব্যক্তিকে এই সম্মাননা দেয়া হয়েছে। উল্লেখ্য,জলি আহমেদ ছোটবেলা থেকেই শিল্পা-সংস্কৃতির সংঙ্গে যুক্ত ছিলেন।মায়ের আগ্রহে একবারে ছোটবেলায় শিশু একাডেমিতে গান শিখেন,বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচের কোর্স শেষ করেন। খুব কম বয়সেই ২০০৫ সাল থেকে নিয়মিত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি )তে অভিনয় শিল্পী হিসেবে মূল চরিএে অভিনয় করেন ।বিটিভি তে জলি আহমেদ একজন “এ” গ্রেড এর অভিনয় ও নৃত্য শিল্পী। তিনি লম্বা সময় ধরে “থিয়েটার আট ইউনিটে” এর সংঙ্গে যুক্ত হয়ে মজ্ঞে ও কাজ করে।থিয়েটারে তার উল্লেখযোগ্য নাটক ছিলো রবীন্দ্রনাথ ঠাকুরের “শেষের কবিতা।” জলি আহমেদ “ভিকারুন নিসা নূন “ স্কুল ও কলেজ থেকে পরালেখা শেষ করে “নথ সাউথ “বিশ্ববিদ্যালয় থেকে গ্রেজুয়েশন করেন এবং পাশাপাশি চ্যানেল আই এর সঙ্গে এসিটেন্ট প্রোগ্রাম প্রডিউসার হিসেবে কাজ করে দীর্ঘদিন।সে সময় তার সংবাদ উপস্থাপনা,স্ক্রীপ্ট রাইটিং,রিপোর্টিং,লাইট, ক্যামেরার সামনে পেছনে কাজের সুযোগ তৈরী হয় ।পরবর্তীতে সে কর্পোরেট জব করেন “প্রান আরএফএল”গ্রুপে এর মাকেটিং ডিপার্টমেন্ট এ এসিটেন্ট ম্যানেজার হিসেবে দীর্ঘ সাতবছর ধরে । বতমানে যুক্তরাষ্ট্রে জলি আহমেদ ব্রডকাস্ট জার্নালিস্ট(ভলেন্টারি) হিসেবে স্বতঃস্ফূর্ত ভাবে সাথে কাজ করছে সফলতার সাথে ।সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাওয়া এই অ্যাওয়ার্ড সম্পর্কে তিনি বলেন, “কঠোর পরিশ্রম ও সততার সঙ্গে কাজের প্রাপ্তি এই অ্যাওয়ার্ড ।অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমার সৃষ্টিকতার প্রতি এবং অবশ্যই আমার পরিবার সহ যারা এই পর্যন্ত আমার কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সবাইকে।” সে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় শো টাইম মিউজিক এর কর্নদার আলমগীর খান আলম কে। প্রবাসে চরম বাস্তবতার মাঝেও শিল্প সাহিত্যে, ব্যবসা-বাণিজ্যে মানুষের কল্যানে যারা কাজ করেন তাদের সম্মান জানাতে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।এই প্রসংসা বা স্বীকৃতি জলি আহমেদকে আরোও উৎসাহীত এবং তার কাজের গতিশীলতা কে তরান্বানিত করবে অনেকগুন ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code