যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে ৬ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্রের কলোরাডো স্প্রিংস শহরে একটি জন্মদিনের অনুষ্ঠানে এক বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছে। গুলি চালিয়ে ছয়জনকে হত্যার পর বন্দুকধারী নিজের দেহে গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় সময় রোববার এই ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

Manual1 Ad Code

কলোরাডো স্প্রিংসের পুলিশ বিভাগের ধারণা, বন্দুকধারী ওই ব্যক্তি এ ঘটনায় নিহত দুই নারীর একজনের প্রেমিক।

Manual4 Ad Code

ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ বিভাগ জানায়, বন্দুকধারী একটি গাড়ি নিয়ে প্রথমে নিহতদের বাড়ির সামনে যায়। এরপর গাড়ি থেকে নেমে হেঁটে ভেতরে ঢোকে এবং জন্মদিনের অনুষ্ঠানে থাকা লোকজনের ওপর গুলি চালাতে শুরু করে। পরে নিজের দেহে গুলি চালিয়ে আত্মহত্যা করে বন্দুকধারী।

Manual8 Ad Code

এ ছাড়া হামলাকারী ও নিহতদের পরিচয়ও এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। তবে নিহত সবাই প্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code