রিচা-আলি: পুরনো বিয়ের নতুন আয়োজন

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: ধুমধাম আয়োজন। জমকালো সাজসজ্জা। আনন্দ-উল্লাসে উচ্ছ্বসিত যুগল এবং তাদের পরিবার-স্বজনরা। বোঝা যাচ্ছে, তারা বিয়ে করছেন। কিন্তু জানা গেলো, আরও আড়াই বছর আগেই বিয়েটা সেরে ফেলেছেন তারা।
ঘটনাটি ঘটেছে বলিউড তারকা আলি ফজল ও রিচা চাড্ডার ক্ষেত্রে। গত কয়েকদিন ধরে চলছে এ জুটির বিয়ের আয়োজন। মেহেদি, সংগীত থেকে শুরু করে সংবর্ধনা, সবই অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু তাদের মুখপাত্র জানিয়েছেন, আড়াই বছর আগে তারা আইনত বিয়ে করেছেন। এখন কেবল আনুষ্ঠানিকতা চলছে।
ওই মুখপাত্রের দাবি, এখন তারা নিজেদের মিলনের উদযাপন করছেন। ২৯ সেপ্টেম্বর এক বিবৃতিতে রিচা-আলি দুজনেই বিষয়টি জানিয়েছেন। দিল্লি ও লখনৌতে বিয়ের সংবর্ধনা ও পার্টি অনুষ্ঠিত হচ্ছে। চূড়ান্ত রিসিপশন হবে আজ (৪ অক্টোবর) রাতে, মুম্বাইয়ের আইকনিক মিল-এ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code