দেব-শুভশ্রীর গানে নাচলেন রণবীর-আলিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: এলোমেলো’র তালে নাচছেন বলিউডের রণবীর-আলিয়া! বেনারসের ঘাটে ‘চ্যালেঞ্জ’ ছবির এই জনপ্রিয় গানের তালে তাল মেলাচ্ছেন বর্তমানে বলিউডের সবচেয়ে চর্চিত রিল ও রিয়েল লাইফ কাপল। আর সেই নাচ থেকে মুগ্ধ খোদ টলি অভিনেত্রী শুভশ্রী। ভাবছেন ব্যাপারটা কী?

Manual3 Ad Code

অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতেই প্রথমবার রণবীর-আলিয়ার রোমান্স দেখেছে দর্শক। ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আগে থেকেই নজর কেড়েছিল এই ছবির ‘কেসারিয়া’ গানটি। সম্প্রতি প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন সামনে ‘কেসারিয়া’ গানের একটি ডান্স মিক্স। সেই গানের ভিডিও অনেকের মনে ধরেছে, আবার অনেকেই সমালোচনায় মুখর হয়েছেন। এর মাঝেই এক জনপ্রিয় বাঙালি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দেব-শুভশ্রীর ‘চ্যালেঞ্জ’ ছবির ‘বন্ধুরা এলোমেলো’ গানের সঙ্গে ‘কেসারিয়া’ গানের ভিডিও জুড়ে দিয়েছে! যা দেখে হতবাক সকলে। দেব-শুভশ্রীর গান রণবীর-আলিয়ার ভিডিওর জন্য কতটা পারফেক্ট তা চোখে না দেখলে বিশ্বাস করা দায়!

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code