কনডম নিয়ে একহাত নিলেন ভারতের মুসলীম নেতা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ভারত প্রতিনিধি: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি দেশটিতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগবতের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। ওয়াইসি বলেছেন, ভারতে মুসলিম জনসংখ্যা বাড়ছে না এবং মুসলিমরাই সবচেয়ে বেশি কনডম ব্যবহার করছে।

Manual4 Ad Code

হায়দরাবাদে অনুষ্ঠিত এক সমাবেশের ভিডিও টুইট করেছেন ওয়াইসি। ভিডিওতে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান ওয়াইসিকে বলতে শোনা যায়, ভারতে মুসলিম জনসংখ্যা বাড়ছে না, বরং কমছে। মুসলমানদের সন্তান জন্মদানের ব্যবধানও বাড়ছে। দেশে কারা সবচেয়ে বেশি কনডম ব্যবহার করেন? আমরা মুসলিমরা। মোহন ভগবত এ নিয়ে কথা বলবেন না।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code