কর্ণাটকে বাংলাদেশি সন্দেহে শিশুসহ কারাবন্দি পশ্চিমবঙ্গের দম্পতি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ভারত প্রতিনিধি: কাজের উদ্দেশ্যে দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে গিয়ে প্রায় তিন মাস ধরে কারাগারে দিন কাটাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্যের এক দম্পতি। বন্দি আছে তাদের দেড় বছর বয়সি শিশুপুত্রও। অভিযোগ, বাংলাভাষী ওই দম্পতিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার করেছে কর্ণাটক পুলিশ।

Manual3 Ad Code

কারাবন্দি বাঙালি ওই দম্পতির নাম পলাশ অধিকারী ও শুক্লা অধিকারী। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার জৌগ্রাম পঞ্চায়েত (ইউনিয়ন পরিষদ) এলাকার তেলে গ্রামের স্থায়ী বাসিন্দা তারা।

Manual5 Ad Code

এদিকে, দেড় বছরের শিশুপুত্র আদিকে নিয়ে তারা দিনের পর দিন রাজধানী বেঙ্গালুরুর কারাগারে আছেন— খবর পেয়ে ইতোমধ্যে বেঙ্গালুরু গেছেন পলাশের বাবা পঙ্কজ অধিকারী এবং তার মা সবিতা অধিকারী। পুলিশকে ছেলে এবং পুত্রবধুর ভারতীয় নাগরিকত্বের সমস্ত প্রমাণপত্রও দেখিয়েছেন; কিন্তু এখন পর্যন্ত তাতে লাভ হয়নি বলে অভিযোগ তাদের। এই পরিস্থিতিতে ছেলে, বৌমা এবং নাতিকে ভিন্রাজ্যের জেল থেকে মুক্তির জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের আবেদন করেছেন বৃদ্ধ-বৃদ্ধা।

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান বেশ দারিদ্র্যপীড়িত এলাকা। তেলে গ্রামে পলাশদের দুই কুঠুরির ভাঙ্গাচোরা বাড়ি দেখলেই বোঝা যায়, অভাব এই পরিবারের নিত্যসঙ্গী। বস্তুত, ওই এলাকার বেশির ভাগ মানুষই শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। কেউ লেপ-তোশক তৈরি করেন। কেউ বা বিড়ি বাঁধার কাজ করে উপার্জন করেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code