কানাডায় যত খুশি কাজ করতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

কানাডা প্রতিনিধি: কানাডায় অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ওপর কর্মঘণ্টার নির্দিষ্ট সময়সীমা তুলে নিচ্ছে দেশটির সরকার। আজ অভিবাসন মন্ত্রী শন ফ্রেজার এমন ঘোষণা দেন। ফলে কানাডায় দীর্ঘদিনের শ্রম ঘাটতি কিছুটা দূর হতে যাচ্ছে।

Manual1 Ad Code

এতদিন বিদেশি শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ২০ ঘণ্টা কাজের সুযোগ ছিল কানাডায়। নতুন নিয়ম অনুযায়ী পোস্ট সেকেন্ডারির শিক্ষার্থীরা চলতি বছরের ১৫ নভেম্বর থেকে ইচ্ছেমতো কাজের সুযোগ পাবেন। প্রাথমিকভাবে এটি কার্যকর থাকবে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর  পর্যন্ত। এটিকে স্থায়ী করা হবে কিনা এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে কানাডা সরকার।

Manual3 Ad Code

যারা স্টাডি পারমিটের জন্য আবেদন জমা দিয়েছেন, তা গৃহীত হলে নতুন নিয়মে অন্তর্ভুক্ত হবেন তারাও। এ প্রসঙ্গে অভিবাসন মন্ত্রী ফ্রেজার বলেন, কানাডার নিয়োগদাতারা নতুন কর্মী নিয়োগ দিতে পারবেন। এতে আমাদের শ্রম ঘাটতি মেটানো সম্ভব হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code