বিএনপির ওয়াশিংটন ডিসির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিঃ  বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ওয়াশিংটন ডিসির নেতৃবৃন্দের উদ্যোগে গতকাল  ১০ এপিল ২০২১ শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা কাবাব কিং (5701-C Columbia Pike, Falls Church, VA 22041) রেস্টরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ, বিসিএস প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তা, লেখক,  নিউজার্সি বিএনপির সাবেক সাধারন সম্পাদক, ওয়াশিংটন ডিসির বিএনপির সাবেক সহ সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য সামছুদ্দীন মাহমুদ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বিয়ানীবাজার কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ছাত্রনেতা জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ছাত্রনেতা মোহাম্মদ হোসেন, দোহার থানা ছাত্রদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন মামুন ও ছাত্রনেতা মোহাম্মদ এম রহমান।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ছাত্র নেতা, গ্রেটার ওয়াশিংটন ডিসি বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটি  সদস্য সচিব  এবং বিএনপির দুর্দিনের কান্ডারী জননেতা এজেএম হোসেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আইটি বিশেষজ্ঞ ও ওয়াশিংটন ডিসি বিএনপির অন্যতম সদস্য তারিকুল ইসলাম অশ্রু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান, মুনির হোসেন, ইলিয়াস ভুইয়া লিটন, ফিরোজ আলম ও বীর মুক্তিযোদ্ধা কেএম শহীদুল্লাহ।

Manual2 Ad Code

প্রায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তব্য  রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন, মেহেদী হাসান, সালাউদ্দিন ভুইয়া, নাছিরউদ্দিন, মাঝি  নজরুল ইসলাম, মোকতার হোসেন বাবু , ইমরান হোসেন,  নুরনবী, এম এইচ রাসেল, হারুন অর রশীদ, তৈয়্যবুর হাসান, খোরশেদ আলম কাজী, মোহাম্দ আরিফ আহমেদ, মোহাম্মদ ফরহাদ, আজিজুর রহমান, মোহাম্মদ আল আমীন, রাশেদুল ইসলাম , হান্নান মিয়া, মোহাম্মদ মনিরুজ্জামান, আবদুল মোতালেব বাবুল, রায়হান মাহমুদ প্রমুখ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সার্বিক দায়িত্বে ছিলেন, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ এম রহমান, মোহাম্মদ ফারুক হোসেন, জাকির হোসেন, নুর মোহাম্মদ লিটন, মোহাম্মদ সালাউদ্দিন, এম এইচ রাসেল, রাশেদুল ইসলাম, আওলাদ হোসেন মামুন, মোক্তার হোসেন খান, শামীম আহমেদ, তৈয়্যবুর হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ ফরহাদ, আজিজুর রহমান ও মোহাম্মদ আল আমিন।

অনুষ্ঠানে কোরআন তেলওয়াত ও মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরনকারী, করোনায় মুত্যূবরনকারী আর স্বৈরাচারী হাসিনা সরকারের ঘুম ও খুনের স্বীকার হয়ে শাহাদাত বরনকারী বিশেষকরে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সদস্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমেদ সহ সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাঝি নজরুল ইসলাম।

শারিরিক অসুস্থতার কারনে উপস্থিত হতে না পেরে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন  ডঃ আশরাফ আহমেদ,  ডাঃ হুমায়ুন খালেদ ও মেজর(অবঃ) আলম।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার বর্ণাড্য জীবনীর উপর ৩০ মিনিটের একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

প্রধান অতিথি এজেএম হোসেন তার বক্তব্যে, স্বাধীনতার এ সুবর্ণ জয়ন্তিতে ওয়াশিংটন ডিসি এলাকার বিএনপির সকল ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মী এবং স্বৈরাচার হাসিনা উৎখাত আন্দোলনে ঔক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। তিনি বলেন,  স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে আমরা উৎসব করার কথা সেখানে আমরা শোক প্রকাশ করছি। আর এই শোকই আমাদের শক্তি এ শক্তিতে বলিয়ান হয়ে আরেকটি মুক্তিযুদ্ধে যাপিয়ে পড়তে হবে। এ যুদ্ধ হবে স্বৈরাচারিনি হাসিনা সরকারের পতনের যুদ্ধ। তিনি এ স্বাধীনতার মাসে স্বাধীনতার মহান ঘোষক, সেক্টর কমান্ডার, রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের  চক্রান্তের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এবং অনতি বিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবী. দেশনায়ক তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

Manual1 Ad Code

প্রধান বক্তা তারিকুল ইসলাম অশ্রু বলেন, শেখ হাসিনা সরকার যে ভারতের পুতুল সরকার তা গুজরাটের কসাই মোদিকে বাংলাদেশে এনে তা প্রমান করেছে। এ তাবেদার সরকারের উৎখাত এখন কেবল সময়ের দাবী।

Manual7 Ad Code

সভাপতির বক্তব্যে জনাব সামছুদ্দীন মাহমুদ ওয়াাশিংটন ডিসি বিএনপির ঔক্য প্রক্রিয়ার স্বার্থে বর্তমান আহবায়ক কমিটি থেকে বাদ পড়া রাজপথের দীর্ঘদিনের ত্যাগী,বঞ্চিত ও রাজপথের আন্দোলনের কর্মীদের বর্তমান আহবায়ক কমিটিতে অন্তর্ভূক্তিকরনের আহবান জানান। তাছাড়া অনুষ্ঠানে অংশ গ্রহনের জন্য সবাইকে বিশেষ করে অনুষ্ঠানটি আয়োজনের জন্য তরুন প্রজন্মের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এছাড়া আগামীতে ইফতার পার্টি ও শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপনের ঘোষনা প্রদান করেন।

Manual1 Ad Code

সবশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code