

ডেস্ক নিউজ: শক্তি-সামর্থে অনেকটাই এগিয়ে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। তবে বাধ সাধলেন পর্তুগিজ চ্যাম্পিয়ন বেনফিকার গোলরক্ষক। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির দুর্দান্ত এক গোলের পরও ম্যাচ গড়িয়েছে ড্র-তে। চ্যাম্পিয়ন্স লিগে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
দুই দলই আগের ম্যাচে জয় নিয়ে মাঠে নেমেছিল প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে। আক্রমণাত্মক ফুটবলে জমেও উঠেছিল ম্যাচ। অবশ্য প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকে পিএসজি। তবে পরপর বেশ কয়েকটি সুযোগ তৈরি করে বেনফিকা।