শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করার সকল সুযোগ বন্ধ হয়ে গেছে: রিজভী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

জাতীয় ডেস্ক :

বর্তমান সরকারের অধীনে আসন্ন নির্বাচন কেবল দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো নয়, বরং দেশের সাধারণ মানুষ এবং বিশ্বও প্রত্যাখ্যান করেছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করার সকল সুযোগ বন্ধ হয়ে গেছে।’

(০৭ ডিসেম্বর)  বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী।

Manual7 Ad Code

রিজভী বলেন, ‘শেখ হাসিনা বারবার মানুষকে প্রতারিত করে ক্ষমতা দীর্ঘায়িত করবেন, সেই সুযোগ আর নেই। সকল সুযোগ বন্ধ হয়ে গেছে।’

Manual3 Ad Code

আসন্ন নির্বাচন প্রতিহত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে রিজভী আরও বলেন, ‘পাতানো নির্বাচন শুধু বয়কট নয়, গণপ্রতিরোধের মুখে এই সরকারকে ক্ষমতাচ্যুত করে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে।’

Manual8 Ad Code

গ্রেপ্তার নেতা-কর্মীদের নির্যাতনের মাধ্যমে দল পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ‘গ্রেপ্তারের পর রিমান্ডের মাধ্যমে দল পরিবর্তনের জন্য কারান্তরীণ রাজনীতিবিদদের চরম অসম্মানজনকভাবে তাদের সম্মতি আদায়ের জন্য জুলুম করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। নেতা-কর্মীদের মিথ্যা সাক্ষ্য আদায়ের চেষ্টা চলছে।’

দেশের পোশাক খাত নিয়ে নিষেধাজ্ঞা আসন্ন উল্লেখ করে রিজভী বলেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন শ্রমনীতি ঘোষণার পর বাংলাদেশের পোশাকশিল্পের ওপর নিষেধাজ্ঞা প্রায় অবধারিত বলে মনে করছেন দেশের পোশাকশিল্পের মালিকেরা। ইতিমধ্যে পণ্যের আদেশদাতারা ঋণপত্রে এমন শর্ত জুড়ে দিয়েছেন যে জাহাজীকরণের পর নিষেধাজ্ঞা আসলেও পণ্য নেবে না তারা।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code