যুক্তরাষ্ট্রের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ যে কোনো সময় ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া। এমন শঙ্কা থেকে নিজ দেশের ৮৫০০ সৈন্যকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সৈন্যদের বলা হয়েছে প্রয়োজন পড়লে তাদের ইউরোপে যেতে হবে।

Manual6 Ad Code

আর যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তটির বিষয়টি রাশিয়া  গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন, দেশটির মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

তিনি দাবি করেছেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য মোতায়েনের বিষয়টি উত্তেজনা তৈরি করছে না।  উত্তেজনা তৈরি করছে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড।

সোমবার ন্যাটো জানায়, তারা নিজেদের সৈন্যদের আরো যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমানসহ প্রস্তুত করছে।  ন্যাটোর এমন সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেছে রাশিয়া।

Manual6 Ad Code

এদিকে রাশিয়ার আক্রমণ করবে এমন শঙ্কা থেকে নিজ দেশের নাগরিক ও দূতাবাসে থাকা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দ্রুত সময়ের মধ্যে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র বার বার রাশিয়ার আক্রমণের বিষয়টি জানালেও রাশিয়া প্রত্যেকবার এমন দাবি প্রত্যাখান করেছে। কিন্তু রাশিয়া ইউক্রেন সীমান্তে এক লাখেরও বেশি সৈন্য মোতায়েন করে রেখেছে। একটি দেশ আক্রমণ করতে যেসব প্রস্তুতির দরকার তার সবই নিয়েছে

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ঠেকাতে বেশ কয়েকবার আলোচনায় বসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো।  কিন্তু সেই আলোচনা ভেস্তে যায়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code