ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে চীনের ভূমিকা স্বীকার করলেন ট্রাম্প

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৬ মাস আগে

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তিনি বিশ্বাস করেন। হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে ইরানে বোমাবর্ষণ স্থগিত করার ঘোষণার পর ট্রাম্প এই মন্তব্য করেছেন।বার্তা সংস্থা এএফপি-র পক্ষ থেকে যখন জানতে চাওয়া হয় যে, তেহরানকে সমঝোতায় রাজি করাতে বেইজিং জড়িত ছিল কি না; ট্রাম্প সরাসরি জবাবে বলেন, ‘আমি শুনেছি হ্যাঁ, তারা এতে যুক্ত ছিল।’ ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানোর জন্য ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে এই নাটকীয় পটপরিবর্তন ঘটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code