জাপানে প্লাস্টিক দূষণ রোধে বৈশ্বিক চুক্তির ‘অনানুষ্ঠানিক’ আলোচনা শুরু

লেখক: Rumie
প্রকাশ: ৬ মাস আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : প্লাস্টিক দূষণ রোধে একটি ঐতিহাসিক বৈশ্বিক চুক্তির লক্ষ্য নিয়ে জাপানে আজ রোববার থেকে তিন দিনের ‘অনানুষ্ঠানিক’ আলোচনা শুরু হয়েছে। বিশ্বের প্রায় ২০টি দেশের প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নিচ্ছেন। এর আগে ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ায় এই চুক্তি নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা ব্যর্থ হয়। এরপর গত আগস্টে জেনেভায় পুনরায় চেষ্টা করা হলেও অতিরিক্ত সময়ে গিয়ে সেই আলোচনাও ভেস্তে যায়। সেই অচলাবস্থা কাটাতেই জাপানের এই উদ্যোগ।

Manual4 Ad Code

জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মঙ্গলবার পর্যন্ত ‘কর্মকর্তা পর্যায়ের’ এই রুদ্ধদ্বার বৈঠক চলবে। তবে অনানুষ্ঠানিক বৈঠক হওয়ায় এখান থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণার সম্ভাবনা কম। নাম প্রকাশ না করার শর্তে তিনি এএফপি’কে বলেন, ‘জাপান এই বিষয়ে অগ্রগতি চায়, তাই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।’

Manual4 Ad Code

তিনি আরও জানান, গত আগস্টের পর থেকে এ বিষয়ে খুব একটা অগ্রগতি হয়নি। তবে ফেব্রুয়ারির শুরুতে চিলির জলবায়ু আলোচক জুলিও করদানোকে এই প্রক্রিয়ার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।নির্বাচিত হওয়ার পর করদানো সতর্ক করে বলেছিলেন, ‘প্লাস্টিক দূষণ একটি বৈশ্বিক সমস্যা যা প্রতিটি দেশ, সম্প্রদায় এবং ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করছে। আমরা যদি ঐক্যবদ্ধ পদক্ষেপ না নিই, তবে আগামী দশকগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই দ্রুত একটি চুক্তি হওয়া প্রয়োজন।’ বর্তমানে বিশ্বে প্রতি বছর ৪০ কোটি টনের বেশি প্লাস্টিক উৎপাদিত হয়, যার অর্ধেকই মাত্র একবার ব্যবহারযোগ্য (সিঙ্গেল ইউজ প্লাস্টিক)। বিশ্বের একটি বড় অংশ প্লাস্টিক উৎপাদন কমানোর মতো কঠোর পদক্ষেপের পক্ষে। তবে তেল উৎপাদনকারী কয়েকটি দেশ কেবল বর্জ্য ব্যবস্থাপনার ওপর জোর দিতে চায়।

টোকিও’র এই বৈঠকে সৌদি আরব, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো বড় তেল উৎপাদনকারী দেশের পাশাপাশি অ্যান্টিগুয়া ও বারবুডা, পালাউ-এর মতো দ্বীপ রাষ্ট্র এবং চীন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। জাতিসংঘের পরিবেশ বিষয়ক প্রধান ইঙ্গার অ্যান্ডারসেন গত অক্টোবরে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একটি বৈশ্বিক চুক্তি হওয়া ‘পুরোপুরি সম্ভব’।  তিনি বলেন, ‘এখন পর্যন্ত কেউ হাল ছেড়ে দিয়ে বলেনি যে এটি অসম্ভব।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code