তিন দেশ থেকে ৭১৯ কোটি টাকার সার কিনবে সরকার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরব থেকে এক লাখ টন সার কিনবে সরকার। এতে ব্যয় হবে ৭১৯ কোটি ২৩ লাখ টাকা। বুধবার (১২ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
সাঈদ মাহবুব খান জানান, সভায় অনুমোদনের জন্য পাঁচটি প্রস্তাব উপস্থাপন করা হয়। যেখানে শিল্প মন্ত্রণালয়ের দুটি, কৃষি মন্ত্রণালয়ের একটি, স্থানীয় সরকার বিভাগের একটি ও বিদ্যুৎ বিভাগের একটি প্রস্তাবনা ছিল। এগুলোর মধ্যে ক্রয় কমিটি চারটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে দুই হাজার ৪৯৪ কোটি ৫০ লাখ ২ হাজার ৪৯৮ টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code