ভারী বৃষ্টিতে জলমগ্ন ব্যাঙ্গালুরু

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরু। কোনো কোনো এলাকায় সড়কে পানি জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভবনের নিচে পানি জমে ক্ষয়ক্ষতি হয়েছে যানবাহনের। আগামী তিনদিন আরো বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর এ বৃষ্টিপাত শুরু হয়। এতে ব্যাঙ্গালুরুর পূর্বদিকের কয়েকটি সড়ক পানির নিচে চলে যায়। দক্ষিণের কিছু এলাকা ও কেন্দ্রস্থলে বিশেষ করে আইটি জোন খ্যাত বেলান্দুরেও পানি জমেছে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ব্যাঙ্গালুরুর উত্তরে রাজামহল গুত্তাহাল্লিতে ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ওই এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টিপাতের এ প্রবণতা আগামী তিনদিন অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code