ইতালির ভেনিসে আন্তঃ গ্ৰুপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ইতালি প্রতিনিধি : ইতালির ভেনিসে ভেনিস ফ্রেন্ডলী ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে আন্তঃ গ্ৰুপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০ মঙ্গলবার শুভ উদ্বোধন করা হয়েছে। ১০ টি দলের অংশগ্রহণে দুটি গ্ৰুপে লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব সমিতির ভেনিসের সভাপতি সোলাইমান হোসেন।
ক্লাবের সদস্য মিজানুর রহমান এর উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং ক্লাবের পক্ষ থেকে অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ক্লাবের সিনিয়র সদস্য জুয়েল আনোয়ার ,আফাই আলী।

Manual2 Ad Code


উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলের খেলোয়াড় সহ উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান,সেলিম জাভেদ,রাশেদ মিয়া ,রতন মিয়া,কাওসার হোসেন ,সবুজ সারওয়ার ,পিন্টু আহমেদ। এছাড়া খেলোয়াড় দেড় মধ্য উপস্থিত ছিলেন জুয়েল আনোয়ার ,আল আমিন ,সাগর ,রাফি ,জাকির ,নীলু ,শাকিল ,সোহাগ ,মিজান ,রাহেল ,হাবিব ,নাজমুল ,সোহেল ,লুৎফুর ,সাগর ,জলিল ,রাজীব ,সজীব ,বাসার ,মাহবুব ,আফাই আলী ,মাসুম , আতিক প্রমুখ।
উদ্বোধনী খেলায় রাজীব সজীব জুটি ১৫.১৩ ও ১৫-৯ সেটে বাশার মাহবুব জুটি কে পরাজিত করে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code