ইরানি ড্রোন নিয়ে মুখ খুলতে নারাজ রাশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহার নিয়ে মুখ খুলতে নারাজ রাশিয়া। সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেছেন রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।দিমিত্রি পেসকভের দাবি, ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর ইরানি ড্রোন ব্যবহারের বিষয়ে ক্রেমলিনের কাছে কোনও তথ্য নেই। রাশিয়ার সামরিক বাহিনী রুশ সরঞ্জামাদি ব্যবহার করে বলেও দাবি করেন ক্রেমলিনের এই মুখপাত্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code