শিক্ষার্থীদের ঋণ মওকুফের বিষয়ে বাইডেনের মহতি উদ্যোগ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত শিক্ষার্থীদের ঋণের ১০ হাজার ডলার মওকুফের সিদ্ধান্তটি আটকে দিলেন আদলত। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের আপিল আদালত বাইডেনের ওই সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছেন। এর আগে রিপাবলিকান-নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের ছয় অঙ্গরাজ্যের ঋণ মওকুফ কর্মসূচিকে চ্যালেঞ্জ করে একটি মামলা খারিজ করে দেন এক বিচারক। এর এক দিন পর আদালত শিক্ষার্থীদের ঋণ মওকুফের বিষয়ে এমন রায় দিলেন। যুক্তরাষ্ট্রের অষ্টম সার্কিট কোর্ট অব আপিল এ বিষয়ে একটি জরুরি স্থগিতাদেশ দেন। সেন্ট লুইসভিত্তিক আপিল আদালতও এই বিষয়ে একটি দ্রুত শুনানির নির্দেশ দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code