কলকাতায় শুরু হচ্ছে ‘৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ:কলকাতায় শুরু হতে যাচ্ছে ‘৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। আগামী ২৯ অক্টোবর থেকে ০২ নভেম্বর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতাস্থ বাংলাদেশ উপ-হইকমিশনের ব্যবস্থাপনায় এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

২৯ অক্টোবর বিকেল ৪টায় রবীন্দ্র সদনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। সম্মানিত অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিকস এবং পর্যটন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিশেষ অতিথি হিসেবে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ উপস্থিত থাকবেন।
চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ থেকে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code