অমিতাভ রেজার ‘বোধ’ উদয় হবে এক সপ্তাহ পর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: দেশের পরীক্ষিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। ‘আয়নাবাজি’ দিয়ে অসামান্য সাফল্য পেয়েছেন। ছোট পর্দায়ও তার কাজের মুন্সিয়ানা রয়েছে। ওটিটির জগতে ২০১৯ সালেই অভিষেক হয়েছে তার। এবার তিনি হাজির দ্বিতীয় ওয়েব সিরিজ নিয়ে। ‘বোধ’ নামের সিরিজটি মুক্তি পাচ্ছে আগামী ৪ নভেম্বর। এ উপলক্ষে প্রকাশ করা হয়েছে ট্রেলার। ২ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারটিজুড়ে রয়েছে টানটান উত্তেজনা। গল্পের আভাস এমন- আলমগীর হোসেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। নিজের বিচারবোধের প্রতি ছিল তার অগাধ আস্থা। কিন্তু অবসরের পর নানা ঘটনায় তিনি তার বিচারবোধের প্রতি আস্থা হারাতে শুরু করেন। একপর্যায়ে বিবেকের দংশন থেকে জাগ্রত হয় বোধ আর শুরু হয় সত্যের উদঘাটন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code