কানাডায় সড়ক দুর্ঘটনার কবলে সালমানের সেই নায়িকা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

কানাডা প্রতিনিধি: সন্তানদের নিয়ে স্কুল থেকে বাসায় ফেরার পথে মঙ্গলবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতীয় অভিনেত্রী রাম্ভা। এই দুর্ঘটনা ঘটে কানাডার টরন্টোতে। পাশের রাস্তা থেকে দ্রুত গতিতে আসা আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় এই অভিনেত্রীর গাড়ির। এ দুর্ঘটনায় রাম্ভা সুস্থ থাকলেও তাঁর ছোট মেয়ে সাশা আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে রাম্ভা নিজেই শেয়ার করেছেন। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটি ও হাসপাতালে শুয়ে থাকা মেয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লিখেছেন, ‘সন্তানদের স্কুল থেকে ফেরার পথে আমাদের গাড়িকে আরেকটি গাড়ি এসে আঘাত করে। গাড়িতে আমি, বাচ্চারা ও ন্যানি ছিলাম। আমরা অল্প আঘাত পেলেও ভালো আছি। আমার ছোট্ট সাশা এখনো হাসপাতালে। খারাপ দিন, খারাপ সময় যাচ্ছে। আমাদের জন্য প্রার্থনা করবেন।’
নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন রাম্ভা। ১৯৯২ সালে মালয়ালম ভাষার ‘সরগাম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন রাম্ভা। এরপর তেলেগু, তামিল, কন্নড়, ভোজপুরী, হিন্দি, ইংরেজি ও বাংলা ভাষার অনেক সিনেমায় অভিনয় করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code