ক্যালগেরিতে কনস্যুলার সার্ভিস সম্পন্ন

লেখক: Rumie
প্রকাশ: ৭ মাস আগে

Manual8 Ad Code

কানাডা অফিস: কানাডার ক্যালগেরিতে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির উদ্যোগে দুইদিন ব্যাপী কনস্যুলার সার্ভিস সম্পন্ন হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মাঝে মেশিন রিডেবিল পাসপোর্ট, ই- পাসপোর্ট, নো ভিসা রিকোয়ার্ডসহ বিভিন্ন সেবা প্রদান করছে কানাডার অটোয়ার বাংলাদেশ হাইকমিশন অফিসের একটি দল। দুইদিন ব্যাপী এই কনস্যুলার সার্ভিসে প্রবাসীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শুধু ক্যালগেরির প্রবাসী নয়, এই সেবা
নিতে কানাডার অন্যান্য প্রভিন্স থেকেও যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির আমন্ত্রণে ২ দিনের এই সেবা কার্যক্রমের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ হাইকমিশন অটোয়ার ফাস্ট সেক্রেটারি মো. মহিউদ্দিন এবং মো. সাজ্জাদ হোসাইন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক আসিফ হোসেন, সহ-সভাপতি সাইফুল ইসলাম মিশন, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদসহ সংগঠনের অন্যান্যরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code