ইমরান খানের ওপর হামলা: পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের নিন্দা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ওপর হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার পাঞ্জাবে পিটিআই-এর লংমার্চে হামলায় ইমরান খান আহত হওয়ার পর তিনি এই নিন্দা জানান। ডন এ খবর জানিয়েছে।

ইমরান খানের ওপর গুলিবর্ষণের ঘটনায় শাহবাজ শরিফ নিন্দা জানিয়ে বলেছেন, ঘটনার তাৎক্ষণিক প্রতিবেদন দিতে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছি। পিটিআই চেয়ারম্যান ও অপর আহতদের সুস্থতার জন্য আমি দোয়া করছি।

Manual8 Ad Code

তিনি আরও বলেছেন, পাকিস্তানের কেন্দ্রীয় সরকার নিরাপত্তা ও তদন্তের জন্য পাঞ্জাব সরকারকে প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে।

পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ইমরান খান নিরাপদ আছেন কিন্তু পায়ে কয়েকটি গুলি লেগেছে। আশা করি তার অবস্থা আশঙ্কাজনক নয়।

Manual8 Ad Code

এক ভিডিও বার্তায় পাকিস্তানের আওয়ামী মুসলিম লিগ নেতা শেখ রশিদ দেশটির জনগণকে শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছেন।

Manual3 Ad Code

হামলায় গুলিবিদ্ধ হওয়া পিটিআই নেতা রক্তাক্ত পোশাকে জিও টিভিকে হাসপাতাল থেকে বরেছেন, আমাদের দলের অনেক নেতা আহত হয়েছেন। আমরা শুনেছি আহতদের একজন নিহত হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code