পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে পান্থ কানাই ও তাসনিয়া ফারিণ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: পান্থ কানাইকে বলা হয় লোক ও রক ঘরানার জাত সংগীতশিল্পী। যিনি একাধারে মিউজিশিয়ান ও কণ্ঠশিল্পী। সংগীতের তিন দশকের ক্যারিয়ার। শেষ চমক দেখালেন তবে ক্যারিয়ারের এই পর্যায়ে একেবারে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এই জাত-শিল্পী। প্রথমবার অভিনয় করছেন পান্থ কানাই। তাও আবার শুরুটা হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে।
আর এই সিনেমার মাধ্যমেই দেশীয় চলচ্চিত্রে সূচনা হতে যাচ্ছে টিভি ও ওয়েব কনটেন্টের সাম্প্রতিক সবচেয়ে উজ্জ্বল মুখ তাসনিয়া ফারিণের। তিনি এর আগে ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’-তে কাজ করেছেন। এরমধ্যে কাজ করার কথা জানিয়েছেন টলিউডের অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমায়। তবে সেসব ছাপিয়ে ফারিণ এবার কাজ করছেন ঢালিউডের সিনেমায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code