স্টেশনে শৌচাগার ব্যবহারে টাকা নেওয়ায় ২ ঠিকাদারের চুক্তি বাতিল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: শৌচাগার ব্যবহারের জন্য টাকা নেওয়ায় হাওড়া স্টেশনের ২ ঠিকাদারের চুক্তি বাতিল করেছে ভারতের পূর্ব রেল। একইসঙ্গে টেন্ডারের মাধ্যমে নতুন ঠিকাদার নিয়োগ করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স ও নিউ কমপ্লেক্সে শৌচাগার ব্যবহার করলেই টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেন ব্যবহারকারীরা। যদিও শৌচাগারের সামনে স্পষ্ট লেখা রয়েছে ‘প্রস্রাব করার জন্য টাকা দিতে হয় না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে আলোচনা শুরু হয়। টাকা নেওয়ার ছবি ভিডিও করে পোস্ট করেন অনেকে। এরপরই নড়েচড়ে বসে পূর্ব রেল। যে ২টি ঠিকাদার ওই শৌচাগারগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে তাদের মালিককে ডেকে পাঠান স্টেশন ম্যানেজার। কেন প্রস্রাব করার জন্যও টাকা নেওয়া হচ্ছে তা জানতে চাওয়া হয়। দেখানো হয় ভিডিও। সন্তোষজনক জবাব না পাওয়ায় ২ ঠিকাদারের চুক্তি বাতিল করে রেল। ৫ বছরের জন্য শৌচাগার রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code