ভারতে অনুমোদন পেলো করোনার নাকে নেওয়ার টিকা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

দিল্লি অফিস: ভারতে প্রাপ্ত বয়স্কদের ওপর প্রয়োগের জন্য অনুমোদন পেয়েছে ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনাভাইরাসের নাকে নেওয়ার টিকা (নাসাল ভ্যাকসিন)। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. মানসুখ মান্দাভিয়া বলেছেন, জরুরি পরিস্থিতিতে প্রাপ্ত বয়স্কদের জন্য সীমিত ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ নিয়ন্ত্রক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে। ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিজ্ঞান, গবেষণা, উন্নয়ন এবং মানবসম্পদকে কাজে লাগিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code