মুসলিমবিদ্বেষী বক্তব্য দেওয়ায় মোদিকে এক হাত নিলেন কংগ্রেস সভাপতি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে / ছবি : সংগৃহীত

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: মোদির উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনি বলেছেন… আমরা সম্পদ চুরি করে যাদের আরও সন্তান আছে তাদের দেব। দরিদ্র মানুষের সবসময় সন্তান বেশি হয়। সন্তান কী কেবল মুসলমানদেরই আছে? আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার নিজেরও তো পাঁচটি সন্তান। তাহলে কী শুধু মুসলমানদের বাচ্চা বেশি হয়?’

Manual6 Ad Code

মঙ্গলবার (৩০ এপ্রিল) ছত্তিশগড়ের জাঞ্জগীর-চাম্পা জেলার একটি নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।

মোদির দিকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘মোদি বলেছেন… আমরা জনগণের সম্পদ, মঙ্গলসূত্র কেড়ে নেব। আমরা ৫৫ বছর ধরে দেশ শাসন করেছি, আমরা কার মঙ্গলসূত্র কেড়ে নিয়েছি?’

Manual5 Ad Code

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এখন মঙ্গলসূত্র এবং মুসলমানদের কথা বলছেন। আসলে লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া-জোট সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে… তা বুঝতে পেরে মোদি হতাশ হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘দরিদ্র মানুষের সন্তান বেশি আছে কারণ তাদের সম্পদ নেই। কিন্তু কেন আপনি শুধু মুসলমানদের কথাই বলছেন? মুসলমানরা এই দেশেরই একটি অংশ।’

Manual4 Ad Code

এরপর নিজের পরিবারের বিষয়ে কংগ্রেস সভাপতি বলেন, ‘বাড়িতে একটি অনুষ্ঠানে আগুন লেগে আমার মা, কাকা, বোন সবাই মারা যায়। সেই সময় আমার বাবা আমাকে বলেছিলেন, তিনি আমার সন্তানদের দেখতে চান।’

Manual7 Ad Code

প্রসঙ্গত, ভারতের লোকসভা নির্বাচনে ইতোমধ্যে দুই দফায় ভোটগ্রহণ শেষ হয়েছে। বাকি আরও পাঁচ দফা ভোট। এ নির্বাচন নিয়ে ভারতের বিভিন্ন স্থানে প্রচারণায় নেমে ক্ষমতাসীন বিজেপি ও কংগ্রেসের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে কাদা ছোড়াছুড়ি করতে দেখা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code