ফাউল খেললে জনগণ লাল কার্ড দেখাবে: জাতীয় পার্টি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন , গত ২-৩ মাস ধরে রাজনৈতিক মঞ্চে শুনা যাচ্ছে খেলা হবে, খেলা হবে। কিন্তু কী নিয়ে খেলা হবে, কোন মাঠে খেলা হবে তা কিন্তু জনগণ জানে না। তবে কেউ যদি খেলতে গিয়ে ফাউল করে জনগণ কিন্তু তাদের লাল কার্ড দেখাতে ভুল করবে না।

Manual4 Ad Code

শনিবার বিকালে নিজ নির্বাচনি এলাকা শ্যামপুর-কদমতলীর ৫২নং ওয়ার্ডে সহিংস রাজনীতির প্রতিবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদার গণতান্ত্রিক ,ইসলামী মূল্যবোধ ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় জাতীয় পার্টি আয়োজিত এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

Manual8 Ad Code

বাবলা বলেন ,রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। কিন্তু দেশের বর্তমান রাজনীতিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এক দল ক্ষমতায় থাকার জন্য শক্তি প্রদর্শন করে শোডাউনের রাজনীতি করছে,আর এক দল যে কোনও মূল্যে ক্ষমতায় আসার জন্য সহিংসতার পথ বেছে নিচ্ছে। কিন্তু জাতীয় পার্টি সহিংস রাজনীতির পরিবর্তে শান্তির রাজনীতিতে বিশ্বাসী। জাতীয় পার্টি শোডাউনের রাজনীতির চেয়ে গণমানুষের শক্তিকে প্রাধান্য দেয়। জাতীয় পার্টি বিশ্বাস করে নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code