নিউজারসির গভর্নর ফিল মারফির উদ্যোগে দিওয়ালি উৎসব উদযাপন

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

আটলান্টিক সিটি প্রতিনিধি :: গত ২৭ অক্টোবর, বৃহস্পতিবার নিউজারসি রাজ্যের মাননীয় গভর্নর ফিল মারফি ও ফাস্ট লেডি টামি মারফির উদ্যোগে ‘দিওয়ালি উৎসব‘ উদযাপন উপলক্ষে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual4 Ad Code

ওইদিন বিকেলে প্রিন্সটনের ৩৫৪, স্টকটন স্ট্রীটে অবস্হিত গভর্নরের সরকারী বাসভবন ‘ড্রামথওয়াকেট’ এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল কথামালা, প্রদীপ প্রজ্জলন, নৃত্য পরিবেশনা ও নৈশভোজ।

গভর্নর ফিল মারফি ও ফাস্ট লেডি টামি মারফির প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে দিওয়ালি অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

Manual7 Ad Code

মাননীয় গভর্নর ফিল মারফি ও ফার্ষ্ট লেডি টামি মারফি তাঁদের শুভেচছা বক্তব্যে “দিওয়ালি” উৎসবে অংশগ্রহনকারী অভ্যাগতদের সুস্বাগত জানান এবং তাঁদের সাথে দিওযালীর শুভেচছা বিনিময় করেন।

দিওয়ালি উৎসবে নিউজারসি রাজ্যে বসবাসরত প্রবাসী হিন্দু সম্প্রদায়ের নেতৃস্হানীয় ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসাবে অংশগ্রহন করেন।

Manual5 Ad Code

এই দিওয়ালি উৎসবে অতিথি হিসাবে অন্যান্যদের সাথে আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরীও একমাত্র বাংলাদেশি আমেরিকান হিসাবে সপরিবারে অংশগ্রহন করেন।

Manual2 Ad Code

আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী দিওয়ালি উৎসবে তাঁকে আমন্ত্রণ জানানোয় গভর্নর ফিল মারফি ও ফার্স্ট লেডি টামি মারফিকে আন্তরিক ধন্যবাদ জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code