‘বিআরটি’ প্রকল্প শেষ হবে আগামী বছরের ডিসেম্বরে: সেতুমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code
নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাস র‌্যাপিড ট্রানজিট ‘বিআরটি’ প্রকল্পের নির্মাণকাজ আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে।

শুক্রবার গাজীপুরের চেরাগ আলীতে বৃহত্তর ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের সর্বশেষ অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটি প্রকল্পের আওতায় ৪ দশমিক ৫ কিলোমিটার এলিভেটেড সড়ক, ৬টি ফ্লাইওভার ও ২৫টি বিআরটি স্টেশনসহ মোট ২০ দশমিক ৫০ কিলোমিটার করিডোর নির্মাণ করা হবে।’

Manual4 Ad Code

প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতি ঘণ্টায় উভয় দিকে ২০ হাজার যাত্রী পরিবহন করা যাবে বলে জানান তিনি।

Manual3 Ad Code

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বর্তমানে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৩ দশমিক ২৭ ভাগ।

তিনি বলেন, এ মহাসড়কটি অত্যন্ত খারাপ, যে কারণে জনগণের ভোগান্তি চরমে পৌঁছেছে। তবে ভোগান্তির শেষ বর্ষাকাল এটাই। তাই বর্ষাকাল শেষ হলেই জনগণের ভোগান্তির অবসান হবে।

Manual8 Ad Code

ওবায়দুল কাদের প্রকল্পের অফিসে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রকল্প বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দিক, সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবদুস সবুরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code