করোনায় আক্রান্ত রেব অধিনায়ক মোজাম্মেল হক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

চাটমোহর (পাবনা) :
রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন (রেব) ৪- এর অধিনায়ক পাবনার চাটমোহরের কৃতি সন্তান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে তার করোনা পজিটিভ আসে। শুক্রবার দুপুরে রেব ৪-এর অপারেশন অফিসার সাজেদুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সাজেদুল হক বলেন, গত বুধবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অধিনায়ক স্যার করোনার পরীক্ষার নমুনা দেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে পরীক্ষার রিপোর্ট আসে। সেখানে লেখা ছিল করোনা পজিটিভ। তবে উনার শরীরে করোনার উপসর্গ নেই বলে জানান তিনি।
সাজেদুল হক বলেন, স্যার এখন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি হোম আইসোলেশনে আছেন। তার পরিবারের কারো এখনও করোনা পরীক্ষা করানো হয়নি। তবে পরিবারের সবার পরীক্ষা করানোর প্রস্তুতি চলছে। রেব অধিনায়ক মোজাম্মেল হক এর আগে রেব ১৩-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন শেষে রেব ৪-এ যোগদান করেন। তার আগে তিনি বগুড়া, জয়পুরহাট ও নওগাঁ জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code