জার্মানি-কোস্টারিকা ম্যাচে ইতিহাস গড়ার অপেক্ষায় ফ্রাপার্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে অন্যরকম এক ইতিহাস গড়তে যাচ্ছে জার্মান-কোস্টারিকার ম্যাচ। পুরুষদের বিশ্বকাপে এবারই প্রথম কোনও ম্যাচে দায়িত্ব পালন করতে যাচ্ছেন নারী রেফারি। তিনি হলেন ৩৮ বছর বয়সী স্তেফানি ফ্রাপার্ত। তার সঙ্গে থাকবেন দুই সহকারী নারী রেফারিও। নিঃসন্দেহে এটি বিশ্ব ফুটবলে নারীদের অগ্রযাত্রায় নতুন দুয়ার খুলে দিচ্ছে।

Manual2 Ad Code

গ্রুপ ‘ই’ তে এই ম্যাচটা দুই দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। শেষ ষোলোয় যেতে হলে জার্মানির জয়ের পাশাপাশি স্পেন-জাপান ম্যাচের ফলাফল তাদের অনুকূলে থাকতে হবে। তবে কোস্টারিকা জার্মানির বিপক্ষে জয় পেলেই নকআউট নিশ্চিত করবে। এমন ম্যাচে ইতিহাস গড়ার অপেক্ষায় থাকা ফ্রাপার্তকে কৃতিত্ব দিচ্ছেন কোস্টারিকা কোচ লুইস ফার্নান্দো, ‘উনি যে পর্যায়ে এসেছেন, সেখানে আসতে পারা অনেক কঠিন। তবে ফুটবলের জন্য এই পদক্ষেপটা অনেক বড়। এটাতে প্রমাণ হয় ফুটবলটা সবার জন্য।’
কোস্টারিকার মিডফিল্ডার সেলসো বোর্গেসও বিষয়টিকে এভাবে দেখছেন, ‘এত বড় মঞ্চে পারফর্ম করার সামর্থ্য আছে বলেই উনি এখন এই জায়গায়। তার নির্বাচন বৈশ্বিকভাবে নারীদের জন্য অনেক বড় মাইলফলক।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code