তালেবানের হাতে কাবুল, বাইডেনের পদত্যাগ দাবি ট্রাম্পের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code
নিউজ ডেস্কঃ আফগানিস্তানে তালেবান যোদ্ধারা রাজধানী কাবুল দখল করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে পদত্যাগের দাবি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এক বিবৃতিতে রোববার ট্রাম্প বলেন, আফগানিস্তানে যা ঘটতে দিয়েছেন, তাতে অপমানবোধ থেকে তার (বাইডেন) পদত্যাগ করা উচিত।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, বাইডেনের কারণে মার্কিন বাহিনীকে শূন্য হাতে আফগানিস্তান ছাড়তে হয়েছে। তিনি ক্ষমতায় থাকলে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার আরও সফলতার সঙ্গে হতো।

দীর্ঘ দুই দশক পর আফগানিস্তান ফের তালেবানের কব্জায় চলে এসেছে। রোববার তারা আফগান রাজধানী কাবুলের দখল নেয়। আগামী ৩১ আগস্টের মধ্যে দেশটি থেকে মার্কিন সেনাসহ সকল বিদেশি সেনা সরানোর কথা থাকলেও এর দুই সপ্তাহেরও বেশি সময় আগে কাবুল দখলে নেয় তালেবান।

Manual2 Ad Code

আফগানিস্তান থেকে সেনা সরানোর বিষয়ে তালেবানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছিল ট্রাম্প প্রশাসন। সেই চুক্তি অনুযায়ী, ২০২১ সালের মে মাসের মধ্যে দেশটি থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহারের কথা ছিল।

Manual3 Ad Code

কিন্তু চলতি বছরের জানুয়ারিতে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ১১ সেপ্টম্বরের মধ্যে সেনা প্রত্যাহারের তারিখ ঠিক করেন। পরে সেই তারিখ আরও এগিয়ে নিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়।  আর তখন থেকেই তালেবান যোদ্ধারা আফগানিস্তানের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে শুরু করে।

Manual2 Ad Code

এ ধারাবাহিকতায় গতকাল রোববার কাবুলে প্রবেশ করে তালেবান যোদ্ধারা।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code