যুক্তরাষ্ট্রকে ছাড়া ইউরোপ যথেষ্ট শক্তিশালী নয়: ফিনল্যান্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

লন্ডন অফিস: ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের পর সৃষ্ট পরিস্থিতিতে ইউরোপকে নিজেদের প্রতিরক্ষা সামর্থ্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সানা মারিন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইউরোপ যথেষ্ট শক্তিশালী নয়। শুক্রবার সিডনিতে এসব কথা বলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

ফিনিশ প্রধানমন্ত্রী বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা শক্তিশালী। আমি নির্মম সত্য বলতে চাই, ইউরোপ যথেষ্ট শক্তিশালী নয়। যুক্তরাষ্ট্র ছাড়া আমরা বিপদে পড়ব।
‘রাশিয়ার লাগাম’ টেনে ধরতে চীনের দায়িত্বের বিষয়ে এক প্রশ্নের জবাবে ফিনিশ প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, চীন ভূমিকা রাখতে পারে। কিন্তু আমাদের শুধু এটির ওপর নির্ভর করলে চলবে না।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code