যুক্তরাজ্যে কয়েক মাসের মধ্যে করোনায় মৃতের সংখ্যা সর্বনিম্ন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: যুক্তরাজ্যে গত কয়েক মাসের মধ্যে করোনায় মৃতের সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। রবিবার প্রকাশিত সরকার পরিসংখ্যানে উঠে এসেছে এমন তথ্য। ১৪ জুন রবিবার প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, যুক্তরাজ্যে করোনাভাইরাসে নতুন করে ৩৬ জনের মৃত্যু হয়েছে। গত ২১ মার্চের পর থেকে এ পর্যন্ত এ সংখ্যা সর্বনিম্ন। পরিসংখ্যান মিলিয়ে যুক্তরাজ্যে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪১ হাজার ৬৯৮। ইউরোপের কোনও দেশে এটিই করোনায় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। আর বিশ্বজুড়ে করোনায় মৃত্যুতে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই যুক্তরাজ্যের অবস্থান। যুক্তরাজ্যে এখন পর্যন্ত মোট দুই লাখ ৯৫ হাজার ৮৮৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code